<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা</span>
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আলী লারিজানি এবং তার সঙ্গীদের হত্যার জবাবে তাদের মিসাইলগুলো ইসরায়েলের "হৃদপিণ্ডে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে"। ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েলের "বহুস্তরবিশিষ্ট এবং অতি-উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা" ধসে পড়ায় এই স্থানগুলোতে আঘাত হানা সম্ভব হয়েছে। এই "প্রতিশোধমূলক" হামলায় খোররমশহর-৪, কদর, ইমাদ এবং খাইবারশেকান মিসাইল ব্যবহার করার কথা জানিয়েছে আইআরজিসি। ....




